Saturday, August 8, 2026

সালাতে তৃতীয় ও চতুর্থ রাকআতের কেয়াম

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

তৃতীয় ও চতুর্থ রাকআতের কেয়াম

রসূলুল্লাহ (সঃ) তাকবীর বলে তৃতীয় রাকআতের জন্য দাঁড়াতেন।(বোখারী, মুসলিম) তিনি ভুল নামায আদায়কারীকেও অনুরূপ করার নির্দেশ দিয়ে বলেছেন, 'প্রত্যেক রুকু ও সাজদায় এরূপ কর।'

তিনি বসা থেকে দাঁড়ানোর সময় তাকবীর বলতেন এবং দাঁড়াতেন; (মোসনাদে আবু ইয়ালী-সনদ ভাল) তিনি এই তাকবীরের সাথে কখনও কখনও হাত তুলতেন। (বোখারী, আবু দাউদ)

তিনি চতুর্থ রাকআতের উদ্দেশ্যে দাঁড়ানোর সময়ও আল্লাহু আকবার বলতেন(বোখারী, আবু দাউদ) এবং ভুল নামায আদায়কারীকেও এরূপ করার আদেশ দিয়েছেন।

তিনি এ তাকবীরের সময়ও কখনও কখনও হাত তুলতেন। (আবু আওয়ানাহ, নাসাঈ সনদ সহীহ)

তারপর তিনি বাম পায়ের উপর এমনভাবে সোজা হয়ে বসতেন যে, প্রত্যেকটি হাড় তার স্ব স্ব স্থানে বহাল হতো। তারপর তিনি দাঁড়াতেন। তিনি দুই হাতের উপর ভর দিয়ে দাঁড়াতেন। (গরীবুল হাদীস-আল-আরবী। এই অর্থবোধক হাদীস বর্ণিত হয়েছে বোখারী ও আবু দাউদ। 'হাতের উপর ভর দেয়া নিষিদ্ধ' মর্মে বর্ণিত হাদীসটি প্রত্যাখ্যাত)

রসূলুল্লাহ (সঃ) তৃতীয় ও চতুর্থ রাকআতে সূরা ফাতেহা পড়তেন এবং ভুল নামায আদায়কারীকেও অনুরূপ করার আদেশ দিয়েছেন। কখনও তিনি যোহরের নামাযে সূরা ফাতেহার সাথে কিছু আয়াত মিলিয়ে পড়তেন। যোহরের নামাযের কেরাআত অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে।

0 comments:

Post a Comment

Thanks for your comments.